বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

স্বামীর বিরুদ্ধে সহকারি শিক্ষিকা স্ত্রীর অভিযোগ ,আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা ।

logoরংপুর ব্যুরোমঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০, রাত ৩:১৩ সময় 0464
স্বামীর বিরুদ্ধে সহকারি শিক্ষিকা স্ত্রীর অভিযোগ, আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা ।

স্বামীর বিরুদ্ধে সহকারি শিক্ষিকা স্ত্রীর অভিযোগ, আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা ।


রংপুর ব্যুরো:
রংপুরে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে যৌতুকের দায়ে স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মানসিক নির্যাতন ও চাপ দিয়ে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার পর বাড়ি থেকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায় বিচারের আশায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেছেন নির্যাতিতা স্ত্রী। কিন্তু  আদালতে মামলা চলমান থাকার পরও স্বামী কামাল হোসেন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন অভিযোগ করেছেন তার স্ত্রী আদুরী বেগম। 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তম স্কুল এন্ড কলেজের প্রভাষক কামাল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন কচুয়া বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আদুরী বেগম। 
সংবাদ সম্মেলনে ওই শিক্ষিকা জানান, দুই বছর তিন মাস চার দিন আগে ইসলামী শরিয়ত সম্মতভাবে তারা দুজনে পারিবারিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আদুরী তার বাবার বাড়ি থেকে প্রায় তিন লক্ষাধিক টাকার আসবাবপত্র নিয়ে যান স্বামীর গৃহে। এর কয়েক মাস পর স্বামী ও শ্বশুড়-শ্বাশুড়ী মিলে যৌতুকের চাপ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। এক পর্যায়ে স্বামী কামাল হোসেনের ব্যক্তিগত প্রয়োজনে আদুরী বেগম গংগাচড়া সোনালী ব্যাংক হতে তিন লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। সেই টাকা হাতিয়ে নেয়ার পর বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে মোটা অংকের টাকা এনে দেয়ার জন্য তাকে মারধর করতে থাকে। কি সন্তান সম্ভবা হওয়ায় আদুরী নির্যাতন সহ্য করে স্বামীর সংসারে থাকার চেষ্টা করেন। এমতাব¯’ায় ২০১৮ সালের ২০ মে পুনরায় যৌতুকের পাঁচ লক্ষ টাকার জন্য তাকে কিল ঘুষিসহ মারধর করা হয়। এতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিরা তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে পিত্রালয়ে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরের দিন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ওই সময় শ্বশুরালয়ে শারীরিক নির্যাতনে আদুরীর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। 


ছবিনির্যাতনের স্বীকার  আদুরী বেগম অভিযোগ পাঠ করছেন নিজেই ।

এ ঘটনার পর থেকে পারিবারিকভাবে আপোষ মীমাংসার জন্য পরিবার থেকে চেষ্টা করা হয় বলে দাবি করেন আদুরী বেগম। তিনি আরও জানান, হাসপাতাল থেকে সুস্হ হয়ে বাবার বাড়িতে ফেরার পর স্বামীর সাথে যোগাযোগ রাখেন তিনি। বিষয়টি আপোষ মীমাংসা করতে শ্বশুর-শ্বাশুড়ীসহ স্বামীকে বাসায় দাওয়াত করলে তারা একই ঘটনার পুনরাবৃত্তি করেন। এসব ঘটনায় গংগাচড়া মডেল থানা পুলিশ মামলা গ্রহণ না করায় বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ হাতিয়ে নিয়ে সংসার থেকে বিতাড়নের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। 
এদিকে মামলা দায়েরের পর উভয় পক্ষকে সংসারের বিষয়টি চিন্তা করে পারিবারিকভাবে সমঝোতা করার জন্য আদালত থেকে বলা হয়।  কিন্তু কামা
হোসেন আদালতের নির্দেশ আমান্য করে উল্টো মামলা দিয়ে বিভিন্নভাবে আদুরী বেগম ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি ধামকি  দিচ্বছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। 
যৌতুক লোভী স্বামী কামাল হোসেনের শাস্তিসহ হাতিয়ে নেয়া কয়েক লক্ষাধিক টাকা ও আসবাবপত্র ফিরে পেতে আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করে স্কুল শিক্ষিকা আদুরী বেগম বলেন, নির্যাতন সহ্য করে সংসার করতে আমার অনেক ইচ্ছে ছিল। কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার পাশাপাশি যৌতুকের জন্য একের পর এক মারধরের ঘটনা ঘটিয়েছে।  
এ অভিযোগের ব্যাপারে আদুরীর স্বামী প্রভাষক কামাল হোসেন বলেন, সব অভিযোগ মিথ্যা। আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি নাটক সাজিয়ে আদালতে মামলা দেয়া হয়েছে। এখন মামলা চলমান রয়েছে। এ কারণে এ বিষয়ে বেশি কথা বলতে চাই না।  
অন্যদিকে গংগাচড়া উপজেলার ৩নং বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, গত বছরের সেপ্টেম্বরে এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আদালত থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়। বিষয়টি স্থানীয়দের পাশাপাশি ঘটনার স্বাক্ষী ওউপস্তিত লোকজনের সাথে কথা বলে প্রাথমিক তদন্তে শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী আদুরীর বেগমের আনীত অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়। যা পরবর্তীতে আদালতকে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে অবগত করা হয়।  


বিষয়- আইন ও বিচার,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর